Logo
রবিবার | ১৬ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

এবারও খালেদা জিয়ার লন্ডনে সফরসঙ্গী সেই ফাতেমা

২৬ বাংলা টিভি   04-Dec-2025   45

Photo

এবারও খালেদা জিয়ার লন্ডনে সফরসঙ্গী সেই ফাতেমা


নিউজ ডেস্কঃ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, আজ মধ্যরাতের পর অথবা আগামীকাল সকালের মধ্যে তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে।

এবারের সফরে খালেদা জিয়ার সঙ্গে থাকছেন মোট ১৪ জন। যার মধ্যে রয়েছেন ৬ জন চিকিৎসক। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরসঙ্গীদের তালিকায় এবারও রয়েছেন খালেদা জিয়ার দীর্ঘদিনের গৃহপরিচারিকা ফাতেমা বেগম এবং রুপা সিকদার।

গৃহপরিচারিকা ফাতেমা বেগম ২০১০ সাল থেকে বেগম জিয়ার ছায়াসঙ্গী হিসেবে রয়েছেন। ২০১৮ সালে তিনি স্বেচ্ছায় খালেদা জিয়ার সঙ্গে কারাগারেও ছিলেন। খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে ফাতেমাও নিয়মিত হাসপাতালে থেকে সে 

২০১৩ সালের ২৯ ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের প্রতিবাদে আন্দোলনের সময় গুলশান কার্যালয়ের সামনে খালেদা জিয়াকে আটকে দিলে, পতাকা হাতে ফাতেমাকে নেত্রীর পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তার গ্রামের বাড়ি ভোলায়।

চলতি বছরের ৭ জানুয়ারিতেও চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন বেগম খালেদা জিয়া। সেবার মতো এবারও তার নিকটতম সঙ্গীদের একজন ফাতেমা বেগম থাকছেন এই সফরে।


news@26banglatv.com


Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত