Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় কালীগঞ্জে এতিমখানায় ছাগল দান করলেন বিএনপি নেতা হামিদ

২৬ বাংলা টিভি   02-Dec-2025   38

Photo

খালেদা জিয়ার সুস্থতা কামনায় কালীগঞ্জে এতিমখানায় ছাগল দান করলেন বিএনপি নেতা হামিদ


কালীগঞ্জ, ঝিনাইদহ:

বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় জানের সদকা হিসেবে কালীগঞ্জের একটি হাফেজিয়া এতিমখানায় ছাগল দান করেছেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্রদল নেতা এবং ঝিনাইদহ-৪ আসনে মনোনয়নপ্রত্যাশী হামিদুল ইসলাম হামিদ।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সিমলা রোকনপুর ইউনিয়নের শিমলা হাফেজিয়া এতিমখানায় এ দান কার্যক্রম সম্পন্ন হয়। এসময় এতিমখানার প্রধান মাওলানা আব্দুল আউয়ালসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

ছাগল পেয়ে এতিমখানার শিক্ষক ও শিক্ষার্থীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘ সুস্থতার জন্য বিশেষ দোয়া করেন।

খালেদা জিয়ার সুস্থতা কামনায় কালীগঞ্জে এতিমখানায় ছাগল দান করলেন বিএনপি নেতা হামিদ

এতিমখানার প্রধান মাওলানা আব্দুল আউয়াল বলেন, এতিম শিশুদের জন্য এমন দান অত্যন্ত কল্যাণকর। হামিদুল ইসলাম হামিদ যে উদ্দেশ্যে সদকা দিয়েছেন, আল্লাহ যেন সেই দোয়া কবুল করেন। আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থতা ও দীর্ঘায়ু দান করুন।

হামিদুল ইসলাম হামিদ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের সকলের হৃদয়ে। তাঁর সুস্থতা কামনা করে আমি সামান্য এই উদ্যোগ নিয়েছি। এতিম শিশুদের মুখে আনন্দ দেখতে পাওয়া আমার জন্য বড় প্রাপ্তি।

তিনি সমাজের সামর্থ্যবান সকলকে এমন মানবিক কাজে এগিয়ে আসারও আহ্বান জানান।


news@26banglatv.com


Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত