Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রংপুর কুড়িগ্রাম

কুড়িগ্রামে ৯ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার, নিরাপদে বন বিভাগে হস্তান্তর

২৬ বাংলা টিভি   02-Dec-2025   60

Photo

কুড়িগ্রামে ৯ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার, নিরাপদে বন বিভাগে হস্তান্তর


কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি: 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার কামাতআংগারিয়া ও ভাসানীপাড়া গ্রাম থেকে প্রায় ৯ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার দুপুরে ভূরুঙ্গামারী সার্কেল এএসপি মুনতাসির মামুন মুনের নেতৃত্বে পুলিশ সদস্যরা বলদিয়া বাজারের বিখ্যাত সাপুড়ে মোজাহারের সহযোগিতায় উদ্ধার অভিযান পরিচালনা করেন।

স্থানীয় কৃষকরা জমিতে কাজ করার সময় হঠাৎ বিশাল আকৃতির অজগর সাপটি দেখতে পান।

এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তারা বিষয়টি থানায় জানালে সার্কেল এএসপি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সাপটির নিরাপত্তা নিশ্চিত করেন। যাতে উৎসুক জনতা বা কেউ সাপটির ক্ষতি করতে না পারে, সে জন্য ঘটনাস্থলে সুরক্ষাবেষ্টনী তৈরি করা হয়।

পরে সাপটি সফলভাবে উদ্ধার করে কুড়িগ্রাম বনবিভাগের কর্মকর্তাদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। 

বনবিভাগ জানিয়েছে, উদ্ধার করা অজগরটির শারীরিক অবস্থা ভালো রয়েছে এবং পর্যবেক্ষণ শেষে বনে অবমুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বৃহৎ বন্যপ্রাণী রক্ষায় পুলিশের দ্রুত পদক্ষেপ ও সাপুড়িয়ার সহায়তা স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত