Logo
সোমবার | ১৭ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার পৌর এলাকার বেলগাছীতে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা

২৬ বাংলা টিভি   02-Dec-2025   48

Photo

চুয়াডাঙ্গার পৌর এলাকার বেলগাছীতে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা


রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি :

চুয়াডাঙ্গার পৌর এলাকার বেলগাছীতে সোহেল (২৫) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

নিহত সোহেল বেলগাছীর বকচরপাড়ার আসাবুল হকের ছেলে। পেশায় তিনি কৃষিকাজ করতেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) ভোরের দিকে বেলগাছী গ্রামের খরার মাঠে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করে।

স্থানীয়রা বলেন,ব্যক্তিগত শত্রুতা ও পূর্ব কোনো বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে তদন্তেই প্রকৃত কারণ উদঘাটন হবে বলে মনে করছেন তারা।

নিহতের বাবা আসাবুল হক বলেন, স্থানীয় তাহেরের ছেলে ফারুকের সঙ্গে পেয়ারা বাগানের একটি পেয়ারা গাছের ডাল ভাঙ্গা ও পেয়ারা খাওয়া নিয়ে সোহেলের সঙ্গে দ্বন্দ্ব হয়। এরই জের ধরে তাদের মধ্যে মারামারি হয়। সে সময় সোহেলকে হত্যার হুমকি দেয় ফারুক। এরই জের ধরে ফারুক তার ছেলেকে হত্যা করেছে বলে তিনি দাবী করেন।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার( সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান জানান, বেলগাছীতে একটি যুবক হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এ ব্যাপারে প্রাথমিক তদন্ত শুরু করা হয়েছে । তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।


news@26banglatv.com


Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত