সারা বাংলা খুলনা ঝিনাইদহ
কোটচাঁদপুরে ট্রাকচাপায় পুলিশ সদস্য । আনিসুজ্জামান আনিস নিহত শোকে সহকর্মীরা ।
২৬ বাংলা টিভি 02-Dec-2025 38
কোটচাঁদপুরে ট্রাকচাপায় পুলিশ সদস্য । আনিসুজ্জামান আনিস নিহত শোকে সহকর্মীরা ।
নিজস্ব প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন পুলিশ সদস্য আনিসুজ্জামান আনিস (৪৫) মঙ্গলবার (২ ডিসেম্বর) আনুমানিক সকালে১০ দিকে কোটচাঁদপুর শহরের বলুহর বাসস্ট্যান্ডসংলগ্ন তালমিল এলাকায় ডিউটিতে যাওয়ার পথে একটি দ্রুতগতির ট্রাক তাকে পেছন দিক থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান। আনিস সকালে মহেশপুরের ভাড়া বাসা থেকে মোটরসাইকেলযোগে থানার উদ্দেশে রওনা হন। পথিমধ্যে হঠাৎ দ্রুতগামী একটি ট্রাক পিছন থেকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। নিহত আনিসুজ্জামান কোটচাঁদপুর থানায় ওয়্যারলেস অপারেটর হিসেবে কর্মরত ছিলেন এবং তিনি চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার রামনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত মহিউদ্দিন বিশ্বাসের ছেলে। কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন,ঘটনার প্রকৃত কারণ আমরা খতিয়ে দেখছি। পালিয়ে যাওয়া ট্রাকটি শনাক্ত ও চালককে গ্রেফতারে পুলিশ অভিযানে রয়েছে।এদিকে সহকর্মী পুলিশ সদস্য ও স্থানীয়দের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
news@26banglatv.com