Logo
মঙ্গলবার | ৬ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

সাংবাদিক মনিরের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও শার্শা থানার ওসির অপসারণের দাবিতে বেনাপোলে মানববন্ধন

২৬ বাংলা টিভি   30-Sep-2025   53

Photo

সাংবাদিক মনিরের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও শার্শা থানার ওসির অপসারণের দাবিতে বেনাপোলে মানববন্ধন


বেনাপোল (যশোর) প্রতিনিধি

সাংবাদিক মনিরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও শার্শা থানার ওসির অপসারণের দাবিতে বেনাপোল কাস্টমস হাউসের সামনে মানববন্ধন ও মৌন প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় সাংবাদিক, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও সাধারণ মানুষ এতে অংশ নেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বেনাপোল প্রেসক্লাবের সভাপতি মহাসিন মিলন। প্রধান অতিথি ছিলেন দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দীনু আহম্মেদ, সাধারণ সম্পাদক দেওয়ান মোরশেদ আলম, বেনাপোল প্রেসক্লাবের সহসভাপতি জামাল হোসেন ও সাধারণ সম্পাদক বকুল মাহবুব।

প্রধান অতিথির বক্তব্যে আনোয়ারুল কবির নান্টু বলেন, সাংবাদিক মনিকে আটক করে তদন্ত ছাড়াই জেল হাজতে পাঠানো আইনবিরোধী কাজ। দ্রুত মামলা প্রত্যাহার ও মুক্তির ব্যবস্থা না হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দীনু আহম্মেদ অভিযোগ করে বলেন, শার্শা থানার ওসি প্রভাব খাটিয়ে ষড়যন্ত্রমূলকভাবে সাংবাদিক মনিরের নামে মিথ্যা মামলা দিয়েছেন। এ ধরনের কর্মকাণ্ড গণমাধ্যমের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ। তিনি অবিলম্বে মামলা প্রত্যাহার ও ওসির অপসারণ দাবি করেন।

বেনাপোল প্রেসক্লাবের সভাপতি মহাসিন মিলন বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের কণ্ঠরোধ করা মানে গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করা। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন শার্শা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আহমেদ আলী শাহীন, সহ-সভাপতি জামাল হোসেন, কাজী শাহজাল সবুজ, দৈনিক নয়া দিগন্তের বেনাপোল প্রতিনিধি রাশেদুর রহমান রাশু, সমকালের বেনাপোল প্রতিনিধি সাজেদুর রহমান, দৈনিক লোকসমাজ ও যুগান্তরের বেনাপোল প্রতিনিধি কামাল হোসেন, দৈনিক কল্যানের নিজস্ব প্রতিবেদক শাহারুল ইসলাম ফারদিন, বেনাপোল প্রতিনিধি আয়ুব হোসেন পক্ষী, শাহিন আলী, সেলিম পারভেজ, মিলন খানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক। এছাড়া স্থানীয় ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধিরাও সংহতি প্রকাশ করেন 


news@26banglatv.com


Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত