Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে আদিবাসী যুবককে কুপিয়ে জখম

২৬ বাংলা টিভি   02-Dec-2025   46

Photo

ঝিনাইদহে আদিবাসী যুবককে কুপিয়ে জখম


ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে অতর্কিত ভাবে সুফল বিশ্বাস(৩৫) নামের এক আদিবাসী যুবককে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার বিকেলে উপজেলার হরিপুর গ্রামের হুমোদরপুর বিলে এ ঘটনা ঘটে। আহত সুফল বিশ্বাস সদর উপজেলার মাধবপুর গ্রামের বিষ্ণু বিশ্বাসের ছেলে। সুফলের বাবা বিষ্ণু বিশ্বাস বলেন, গতকাল বিকেলে আমার ছেলে সুফল মাছ ধরতে পার্শ্ববর্তী হুমোদর বিলে যায়। সেসময় হরিপুর গ্রামের আজিবরের নেতৃত্ব একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর হামলা করে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে।
সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। এদিকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।


news@26banglatv.com


Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত