Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

সত্য প্রকাশই ব্রত —এই স্লোগানে নবচিত্রের ৩৪ বছরের যাত্রা।

২৬ বাংলা টিভি   02-Dec-2025   43

Photo

সত্য প্রকাশই ব্রত —এই স্লোগানে নবচিত্রের ৩৪ বছরের যাত্রা।


দৈনিক নবচিত্রের ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ রাফাত হোসেন,

কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি:

স্বাধীনতার চেতনায় উজ্জীবিত স্লোগান “সত্যের মুখোমুখি প্রতিদিন, সত্য প্রকাশই আমাদের ব্রত”—কে ধারণ করে ঝিনাইদহে পালিত হলো জনপ্রিয় স্থানীয় পত্রিকা দৈনিক নবচিত্র–এর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। সোমবার (১ ডিসেম্বর ২০২৫) বিকালে পত্রিকার প্রধান কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন দৈনিক নবচিত্রের সিনিয়র রিপোর্টার এবং উপজেলা পরিষদ মসজিদের খতিব মাওলানা রুহুল আমীন সৌরভ।
দৈনিক নবচিত্রের প্রধান সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আমন্ত্রিত অতিথিরা শুভেচ্ছা বক্তব্যে বলেন—অতি অল্প সময়ের মধ্যেই সাধারণ মানুষের কাছে স্থানীয় পত্রিকা হিসেবে দৈনিক নবচিত্র দেশপ্রেম ও সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক অনন্য উদাহরণ তৈরি করেছে। বক্তারা আরও বলেন, এই অঞ্চলের অর্থনীতি, শিক্ষা, কৃষি, শিল্প–সাহিত্য ও রাজনীতি—সব বিষয়ে সত্যকে সামনে রেখে নবচিত্র আগামী দিনেও তার নীতিতে অবিচল থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ হাজী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান, দৈনিক নবচিত্রের সহকারী সম্পাদক আলহাজ ইছাহক আলী, জিটিভি জেলা প্রতিনিধি অলিয়ার রহমান, ব্যবস্থাপনা সম্পাদক আজমুল হোসেন সজল, কালীগঞ্জ থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক নবচিত্রের সিনিয়র স্টাফ রিপোর্টার বাবলু আক্তার, সহ-সভাপতি সৌরভ হোসেন রাজু, সাংবাদিক হুসাইন কবির সুজন, সাংবাদিক মাসুদ রানাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

 

প্রধান সম্পাদক আলহাজ্ব মো. শহিদুল ইসলাম জানান, ১৯৯২ সালের ১ ডিসেম্বর তৎকালীন সময়ের দাপুটে সাংবাদিক মনোজ সরকার ম্যান, মোস্তফা আব্দুল জলিল, আনোয়ারুল ইসলাম রবি, দেবাশীষ খোকন, জাকির হোসেনসহ অনেকের উপস্থিতিতে এবং আবুল মালিকের বার্তা সম্পাদনায় হাতে–কলমে কম্পোজের মাধ্যমে দৈনিক নবচিত্রের প্রকাশনা শুরু হয়।

তিনি আবেগঘন বক্তব্যে বলেন, “হাঁটি হাঁটি পা পা করে পাঠকদের অকৃত্রিম সহযোগিতায় পত্রিকাটি ৩২ বছর পেরিয়ে আজ ৩৪ বছরে পদার্পণ করেছে। প্রকাশনার পথে আমাকে অর্ধশতাধিক মামলার মুখোমুখি হতে হয়েছে। হত্যার উদ্দেশ্যে হামলার শিকার হয়ে ২৩ দিন হাসপাতালে থাকতে হয়েছে। মফস্বল এলাকায় একটি নিক পত্রিকা টিকিয়ে রাখা অত্যন্ত দুরূহ কাজ। বিভিন্ন সময় শাসকগোষ্ঠীর চাপ, সরকারী বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া—সবকিছু মোকাবিলা করেছি পাঠকদের ভালোবাসাকে শক্তি হিসেবে নিয়ে।”

তিনি আরও উল্লেখ করেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে একটি বিশেষ জেলার একজন জেলা প্রশাসক সকল সরকারি বিজ্ঞাপন বন্ধ করে পত্রিকাটিকে অর্থনৈতিক সংকটে ফেলার চেষ্টা করেছিল। “কিন্তু সত্যের পক্ষে অবস্থান এবং জনগণের সমর্থন আমাদের টিকিয়ে রেখেছে। ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় আমাদের চেষ্টা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ” বলেন প্রধান সম্পাদক।

অনুষ্ঠানের শেষে পত্রিকার সফলতা, সংশ্লিষ্ট সকলের সুস্বাস্থ্য এবং যারা ইহলোক ত্যাগ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


news@26banglatv.com


Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত