Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনতে পিঠাপুলির উৎসব

২৬ বাংলা টিভি   01-Dec-2025   54

Photo

ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনতে পিঠাপুলির উৎসব


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

শীত এলেই গ্রামবাংলায় পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে। একসময় প্রায় প্রতিটি গ্রামেই সন্ধ্যায় বসতো পিঠা তৈরির মহোৎসব। তবে কালের পরিক্রমায় এ ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। সেই হারিয়ে যাওয়া গ্রামীণ সংস্কৃতি আবারও ফিরিয়ে আনতে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজে আয়োজন করা হয় দিনব্যাপী পিঠাপুলির উৎসব।

সোমবার সকালে কলেজ ক্যাম্পাস রঙিন সাজে সজ্জিত হয়ে ওঠে। শিক্ষক-শিক্ষিকাসহ শিক্ষার্থীরা বর্ণিল পোশাকে উৎসবে অংশ নেন। কলেজ প্রাঙ্গণে বসে মোট ৮টি স্টল, যেখানে ভাপা পিঠা, পাক্কন পিঠা, হলুদ পিঠা, নারকেল পুলি, জামাই পিঠা, ডিম পিঠা, দুধ নকশী পিঠা, পাটিসাপটা, তেলের পিঠা, চিরুনি পিঠাসহ প্রায় ৪০ ধরনের পিঠা প্রদর্শন করা হয়।

উৎসবকে ঘিরে শিক্ষক–শিক্ষার্থীদের মিলনমেলা সৃষ্টি হয়। পুরো প্রাঙ্গণ রঙিন বেলুন ও কাপড়ে সুসজ্জিত ছিল। সকাল থেকেই কলেজের শিক্ষার্থীদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে পিঠা উৎসব।

এসময় উৎসব পরিদর্শন করেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ এ. জেড. এম. আরিফুল ইসলাম এবং সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুল হান্নান খন্দকার প্রমুখ।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত