Logo
মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে জেলের জালে মাছের বদলে মিলল শিশুর নিথর দেহ

২৬ বাংলা টিভি   01-Dec-2025   43

Photo

সিরাজগঞ্জে জেলের জালে মাছের বদলে মিলল শিশুর নিথর দেহ


ইউসুফউজ্জামান ইমরান, সিরাজগঞ্জ থেকে :
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় একটি পুকুর থেকে অজ্ঞাত এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর)  সকালে ঘুড়কা ইউনিয়নের দেওভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পুকুরে জাল ফেলতে গিয়ে জেলেদের চোখে পড়ে শিশুটির দেহ।
মাছ ধরতে নেমে এমন দৃশ্য দেখে জেলেরা হতবিহবল হয়ে পড়েন। তাদের খবরেই সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। শিশুটির বয়স আনুমানিক ৬ থেকে ৭ বছর বলে ধারণা করছে পুলিশ।
স্থানীয়দের বলেন, সাধারণ দিনের মতোই জেলেরা সকালে পুকুরে জাল ফেলতে গিয়েছিলেন। কিন্তু জালে মাছ নয়, উঠে আসে শিশুটির নিথর দেহ।
সলঙ্গা থানার ওসি হুমায়ুন কবির জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে শিশুটিকে কয়েকদিন আগেই হত্যা করে পুকুরে ফেলে রাখা হয়েছিল। আশপাশের এলাকা ঘিরে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং নিকটবর্তী সিসিটিভি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।
মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার সঙ্গে কারা জড়িত থাকতে পারে—তা শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতিও নিচ্ছে পুলিশ।


news@26banglatv.com


Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত