Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

৫টি দীর্ঘ দিন, মায়ের কোল শূন্য: ঝিনাইদহে নিখোঁজ শিশু তাসিম, হন্যে হয়ে খুঁজছে পরিবার

২৬ বাংলা টিভি   01-Dec-2025   42

Photo

৫টি দীর্ঘ দিন, মায়ের কোল শূন্য: ঝিনাইদহে নিখোঁজ শিশু তাসিম, হন্যে হয়ে খুঁজছে পরিবার


ঝিনাইদহ প্রতিনিধিঃ

বুধবার দুপুরের পর থেকে আর কোনো খোঁজ নেই। ৫টি দীর্ঘ দিন পেরিয়ে গেল, অথচ ঘরে ফিরল না আদরের সন্তান। ঝিনাইদহের রিয়াদুল জান্নাত আদর্শ দাখিল মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র তাসিম হাসান (১২) রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছে। আদরের সন্তানকে হারিয়ে পাগলপ্রায় বাবা-মা, মাদ্রাসার শিক্ষক এবং সহপাঠীরা।

ঘটনাটি গত ২৬ নভেম্বরের। মাদ্রাসার সিসিটিভি ফুটেজে দেখা যায়, সেদিন বিকাল ৩টার দিকে তাসিম অত্যন্ত দ্রুততার সাথে তার রুম থেকে বেরিয়ে আসে। মাদ্রাসার নির্ধারিত পোশাক বদলে গায়ে চড়িয়েছিল একটি হুডি গেঞ্জি। এরপর সে বেরিয়ে যায়, কিন্তু আর ফিরে আসেনি।

মাদ্রাসার শিক্ষক হাফেজ মোঃ বিল্লাল হোসেন জানান, খালাতো বোনের বিয়ের দাওয়াত খাওয়ার কথা বলে ওইদিন দুপুরে মাদ্রাসা থেকে বের হয়েছিল তাসিম। কিন্তু সে না গেছে খালার বাড়িতে, না ফিরেছে নিজের বাড়িতে। মাঝপথেই যেন হাওয়ায় মিলিয়ে গেল ফুটফুটে ছেলেটি।

হামদহ মোল্লাপাড়ার বাসিন্দা ও তাসিমের বাবা মুস্তাফিজুর রহমান টুলু জানান, তার ছেলের বয়স আনুমানিক ১২ থেকে ১৩ বছর। গায়ের রং শ্যামলা। গত ৫ দিন ধরে সম্ভাব্য সকল আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও সন্তানের কোনো সন্ধান মেলেনি। প্রতিটি মুহূর্ত কাটছে চরম উৎকণ্ঠা আর আতঙ্কে।

পাবলিকের কাছে আকুল আবেদন:

যদি কোনো সহৃদয়বান ব্যক্তি ছেলেটির খোঁজ পেয়ে থাকেন, তবে দয়া করে নিচের নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। আপনাদের সামান্য সহযোগিতাই পারে একটি মায়ের বুকে তার সন্তানকে ফিরিয়ে দিতে।

📞 যোগাযোগ: ০১৯৮৮৪১৪৫৪১


news@26banglatv.com


Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত