Logo
সোমবার | ১৭ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সুধীজনদের সাথে মতবিনিময় সভা

২৬ বাংলা টিভি   30-Nov-2025   57

Photo

নড়াইলে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সুধীজনদের সাথে মতবিনিময় সভা


নড়াইল প্রতিনিধি:
নড়াইল জেলার সদর উপজেলার সর্বস্তরের সুধীজন, বীর মুক্তিযোদ্ধা এবং সরকারি দপ্তরের কর্মকর্তাগণের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ নভেম্বর রবিবার  সদর উপজেলা পরিষদের আয়েজনে  পরিষদ অডিটোরিয়ামে সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং জনকল্যাণমূলক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।
এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ আবদুল ছালাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সন্চিতা বিশ্বাস,সহকারী কমিশনার বদিউজ্জামান,উপজেলা বিএসপির সভাপতি মোস্তাফিজুর রহমান আলেক,সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ,উপজেলা জামায়াতে আমির হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল আমিন প্রমুখ।
সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করেন এবং সরকারের উন্নয়নমূলক কাজগুলো দ্রুত ও স্বচ্ছতার সাথে বাস্তবায়নের ওপর জোর দেন। তিনি বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং সরকারি কর্মকর্তাদের জনগণের প্রতি আরও বেশি সংবেদনশীল হয়ে কাজ করার নির্দেশনা দেন।
সভায় উপস্থিত সুধীজন, বীর মুক্তিযোদ্ধা ও সরকারি কর্মকর্তাগণ জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা করেন এবং জেলা প্রশাসকের কাছে তাদের মূল্যবান মতামত তুলে ধরেন। জেলা প্রশাসক মনোযোগ সহকারে সবার কথা শোনেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।


news@26banglatv.com


Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত