Logo
সোমবার | ১৭ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা খুলনা

খুলনায় আদালতের সামনে প্রকাশে গুলি করে ও কুপিয়ে দুজনকে হত্যা

২৬ বাংলা টিভি   30-Nov-2025   45

Photo

খুলনায় আদালতের সামনে প্রকাশে গুলি করে ও কুপিয়ে দুজনকে হত্যা


খুলনা প্রতিনিধিঃ

খুলনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে দুজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা । আজ রবিবার বেলা সাড়ে ১২টার দিকে আদালত চত্বরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন রূপসার বাগমারা এলাকার রাজন ও হাসিব। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হাজিরা শেষে আদালত থেকে বের হওয়ার সময় ওত পেতে থাকা বেশ কয়েকজন দুর্বৃত্ত তাদের ওপর অতর্কিতে হামলা চালায়। হামলাকারীরা প্রথমে তাদের লক্ষ্য করে গুলি করে এবং এরপর চাপাতি দিয়ে কুপিয়ে দ্রæত দুটি মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় রাজন ও হাসিবকে উদ্ধার করে দ্রæত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

 হত্যাকান্ডের খবর পেয়ে পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা দ্রæত ঘটনাস্থল পরিদর্শন করেন। খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে রক্ত, চাপাতি ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তিনি নিশ্চিত করেন, নিহতদের গুলি করা হয়েছে এবং হত্যার কারণ ও হামলাকারীদের শনাক্ত করতে তদন্ত চলছে।

আদালতের মতো স্থানে এমন ঘটনা ঘটনায় আইনজীবীরা জননিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।


news@26banglatv.com


Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত