Logo
সোমবার | ১৭ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্টদের কর্মবিরতি

২৬ বাংলা টিভি   30-Nov-2025   36

Photo

ঝিনাইদহে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্টদের কর্মবিরতি


ঝিনাইদহ প্রতিনিধিঃ

জাতীয় বেতন কাঠামোর ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

রোববার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় ঝিনাইদহ সদর হাসপাতালে ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত দুই ঘণ্টার এ কর্মবিরতিতে ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট ও সংশ্লিষ্ট শাখায় অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশ নেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, “দীর্ঘদিন ধরে আমরা বেতন বৈষম্যের শিকার। অন্য ডিপ্লোমাধারীরা ১০ম গ্রেড পেলেও আমাদের বিষয়টি উপেক্ষা করা হচ্ছে।” তারা দ্রুত দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এদিকে কর্মবিরতির কারণে ভোগান্তিতে পড়েন চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা। সকাল থেকেই হাসপাতালের ফার্মেসি ও প্যাথলজি বিভাগে রোগীদের অপেক্ষা করতে দেখা গেছে।

জেলা সদর হাসপাতালের পাশাপাশি জেলার সব সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে একযোগে এ কর্মসূচি পালিত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


news@26banglatv.com


Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত