Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

মহেশপুর সীমান্তে পুশ-ইন প্রতিরোধে বিজিবির জনসচেতনতামূলক মতবিনিময় সভা

২৬ বাংলা টিভি   29-Nov-2025   59

Photo

মহেশপুর সীমান্তে পুশ-ইন প্রতিরোধে বিজিবির জনসচেতনতামূলক মতবিনিময় সভা


মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-

ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সীমান্ত নিরাপত্তা জোরদার ও পুশ-ইন প্রতিরোধে জনসচেতনতামূলক মতবিনিময় সভার আয়োজন করেছে। শুক্রবার (২৮ নভেম্বর ২০২৫) বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত বেনীপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার নর্বদূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ রফিকুল আলম, পিএসসি। এছাড়া ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান, বেনীপুর কোম্পানি কমান্ডার, এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং প্রায় ১৮০-২০০ জন স্থানীয় মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সভায় অধিনায়ক জানান, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে বর্তমানে এসআইআর (SIR) কার্যক্রম চলমান থাকায় বিএসএফ কর্তৃক সীমান্ত দিয়ে পুশ-ইনের সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে সতর্ক থাকতে স্থানীয় আনসার-ভিডিপি ও জনগণের সহযোগিতা কামনা করেন তিনি। সীমান্ত পাহারা, গোয়েন্দা তথ্য সংগ্রহ, পুশ-ইন মোকাবেলায় বিজিবির পাশে থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ না করা, শূন্য লাইনে সন্ধ্যার পর না যাওয়া, মাদক, স্বর্ণ, গরু ও মানুষ পাচারকারীদের সামাজিকভাবে প্রতিহত করা এবং সীমান্ত দুর্ঘটনা রোধে সবাইকে আরো সচেতন থাকার আহ্বান জানান।

বিজিবির এমন উদ্যোগকে উপস্থিতরা আন্তরিকভাবে স্বাগত জানান এবং সীমান্ত অপরাধ রোধে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। বার্তা প্রেরণ করেন মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।


news@26banglatv.com


Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত