Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে দিনের আলোয় আবাদি জমির মাটি কাটার মহোৎসব: ইটভাটায় সরবরাহ, প্রশাসনের নজরদারির অভাব

২৬ বাংলা টিভি   29-Nov-2025   45

Photo

কালীগঞ্জে দিনের আলোয় আবাদি জমির মাটি কাটার মহোৎসব: ইটভাটায় সরবরাহ, প্রশাসনের নজরদারির অভাব


মোঃ রাফাত হোসেন, কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা রোড সংলগ্ন ৪ নং নিয়ামতপুর ইউনিয়নের বলরামপুর মাঠে প্রকাশ্যে ভেকু দিয়ে আবাদি জমির মাটি কেটে ইটভাটায় সরবরাহ করা হচ্ছে—এমন চিত্র পাওয়া গেছে সরজমিনে।

পরিদর্শনে দেখা যায়, ধানের জমি থেকে প্রায় দুই হাত গভীর করে মাটি কেটে ট্রাকে তোলা হচ্ছে। প্রতি ১০ মিনিট পরপর এক একটি ট্রাকে এই মাটি লোড করে উপজেলার বিভিন্ন ইটভাটায় পাঠানো হচ্ছে। এতে জমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশের চরম ক্ষতি হচ্ছে।

স্থানীয়দের সঙ্গে কথা বললে তারা বিষয়টির নেপথ্যে কারা আছে সে সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে পারেননি। তবে ঘটনাস্থলে থাকা শ্রমিক, কর্মচারী ও ট্রাক চালকেরা প্রশ্ন করায় উত্তেজিত হয়ে ওঠেন এবং পরিচয় প্রকাশ করতে রাজি হননি। তারা দাবি করেন, তাদের কাছে ডিসির অনুমোদনপত্র আছে। মাটি কাটার কারণ হিসেবে বলেন—জমি আবাদ উপযোগী করার জন্যই নাকি এ কাজ করা হচ্ছে। মাটি বিক্রির বিষয়টি তারা অস্বীকার করেন।

কিন্তু ঘটনাস্থলে উপস্থিত ট্রাক ড্রাইভার শাহাবুদ্দিন জানান, তারা যে মাটি তুলছেন তা শহিদুল মিয়ার ইটভাটায় নিয়ে যাওয়া হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, আবাদি জমির মাটি কাটায় উৎপাদন কমে যায় এবং পরিবেশগত ভারসাম্য নষ্ট হয়। ফলে এটি সম্পূর্ণ অবৈধ ও দণ্ডনীয় অপরাধ।

সংশ্লিষ্ট প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে ফসলি জমিগুলো মাটিদস্যুদের হাত থেকে রক্ষা করা কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা স্থানীয়দের।


news@26banglatv.com


Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত