Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

২৬ বাংলা টিভি   29-Nov-2025   122

Photo

ব্রাহ্মণবাড়িয়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৯ নভেম্বর) বিকেলে নবীনগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামে সুফিয়াবাদ শাহ্ সুফী সাইয়্যেদ আজমত উল্লাহ (র.) ফাজিল মাদরাসা মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠন।

দোয়া মাহফিল অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীরগর) আসনে বিএনপির মনোনয়নবঞ্চিত ৭ প্রার্থীসহ দলীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।

নবীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিমের সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্য রাখেন মনোনয়নবঞ্চিত প্রার্থী তকদীর হোসেন মো. জসিম, সায়েদুল হক সাঈদ, সালাহ উদ্দিন ভূঁইয়া শিশির, কাজী নাজমুল হোসেন তাপস, কে. এম. মামুন অর রশীদ ও রাজিব আহসান চৌধুরী পাপ্পু প্রমুখ।

বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া সারাজীবন মানুষের অধিকার এবং গণতন্ত্রের জন্য লড়েছেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ষড়যন্ত্রমূলক মামলায় তাকে কারাবরণে বাধ্য করেছিল। কারাগারে তাকে স্লো পয়জনিংয়ের মাধ্যমে মৃত্যুর মুখে ঠেলে দেয়া হয়েছে। তাকে সুচিকিৎসা দেয়া হয়নি। আমরা একেকজন নির্বাচনের জন্য পাগল হয়ে গেছি। কিন্তু নির্বাচনকে সামনে রেখে দেশি-বিদেশি যে ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্র মোকাবিলায় আমাদের খালেদা জিয়ার মতো আপোষহীন নেত্রী দরকার।

পরে আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।


news@26banglatv.com


Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত