Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা খুলনা

খুলনায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত

২৬ বাংলা টিভি   28-Nov-2025   57

Photo

খুলনায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত


এস এম মনিরুজ্জামান খুলনা :

খুলনা ২৮ নভেম্বর ২০২৫: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র জাতীয় নির্বাহী  কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ জুম্মাবাদ নগরীর খালিশপুর 

দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসায় জুম্মার নামাজ শেষে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক  চৌধুরী শফিকুল আলম হোসেন সহ বিএনপি নেতৃবৃন্দ। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা সহ দেশবাসীর জন্য দোয়া করা হয়। এর পূর্বে আগত মুসুল্লিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন রকিবুল ইসলাম বকুল। এ সময় তিনি মুসল্লিদের বলেন, বেগম খালেদা জিয়ার জন্য সকলকে দোয়া করতে হবে। তিনি সুস্থ থাকলে, আগামীতে সরকার গঠন করলে দেশের আজকের এই অরাজকতা থাকবে না। দেশ উন্নয়নের দিকে অগ্রসর হবে।  তাই দেশের স্বার্থে উন্নয়নের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থেকে যেকোনো প্রস্তুতি মোকাবেলা করার আহ্বান জানান তিনি।


news@26banglatv.com


Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত