সারা বাংলা খুলনা চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র, ককটেল ও হরিণের চামড়াসহ আটক ৩
২৬ বাংলা টিভি 28-Nov-2025 46
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র, ককটেল ও হরিণের চামড়াসহ আটক ৩
রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় যৌথবাহিনীর অভিযানে দেশী তৈরি অস্ত্র, ককটেল বোমা এবং হরিণের চামড়াসহ ৩ জনকে আটক করা হয়েছে। স্বতন্ত্র এডি ব্রিগেডের অধীনস্থ একটি ইউনিট তাদের দায়িত্বপূর্ণ এলাকায় এই অভিযান পরিচালনা করে।
শুক্রবার (২৮ নভেম্বর) সকালে পরিচালিত এই অভিযানে ২টি ককটেল বোমা, ৭টি দেশী তৈরি ধারালো অস্ত্র, ৩টি ফালা, ১টি হরিণের চামড়া এবং ১টি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়।
আটক ৩ জন হলো চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নের ছত্রপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে শামিম হোসেন, একই গ্রামের মরহুম বদর উদ্দিনের ছেলে ও সাবেক ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল হান্নান এবং মনিরুল ইসলামের ছেলে লাল্টু।
এ ব্যাপারে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান,আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়ে।
news@26banglatv.com