সারা বাংলা খুলনা নড়াইল
নড়াইল সদরের বুড়িখালিতে জমিজমা নিয়ে ভয়াবহ সংঘর্ষ, গুরুতর আহত ৪
২৬ বাংলা টিভি 28-Nov-2025 56
নড়াইল সদরের বুড়িখালিতে জমিজমা নিয়ে ভয়াবহ সংঘর্ষ, গুরুতর আহত ৪
নড়াইলপ্রতিনিধি:
জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে নড়াইল সদর উপজেলার বুড়িখালি গ্রামে দুইপক্ষের মধ্যে এক ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ৯টায় এই ঘটনা ঘটে। এতে অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন আহতদের সকলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, আঘাত গুরুতর হওয়ায় সকলকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত (রেফার) করা হয়েছে। আহতরা হলেন হান্নান খান,ফারুক ভূইয়া, রাজিব ভুইয়া ও তবিবর ভূইয়া এদের সকলের বাড়ি বুড়িখালি গ্রামে ।
স্থানীয়সূত্রে জানাযায়, বুড়িখালি গ্রামের একটি বিরোধপূর্ণ জমির মালিকানা নিয়ে গ্রামের আয়ুব মোল্যা ও মিন্টু খার মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। সকালে বিরোধপুর্ণ এই জমি নিয়ে একটা শালিশিকে কথা কাটাকাটিতে নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে চারজন ব্যক্তি গুরুতর আহত হয়।পরে গ্রামবাসী ও স্বজনরা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
সংঘর্ষের খবর পেয়ে নড়াইল সদরথানা পুলিশ দ্রুত ঘটনা স্থলে পৌঁছায় এবংপরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানিয়েছেন, "জমিজমা নিয়ে বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবেএ ঘটনায় এখনো পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দায়ের করেনি বা কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
news@26banglatv.com