Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: বেগবতী নদী থেকে অবৈধ বাঁধ অপসারণ

২৬ বাংলা টিভি   27-Nov-2025   71

Photo

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: বেগবতী নদী থেকে অবৈধ বাঁধ অপসারণ


হাবিব ওসমান, কালীগঞ্জ (ঝিনাইদহ):

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বেগবতী নদী থেকে দুটি অবৈধ মাছ ধরার বাঁধ অপসারণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর-২৫) সকাল থেকে দুপুর পর্যন্ত চলা অভিযানে উপজেলার বলরামপুর গ্রামের নদীর দুটি স্থানে এসব বাঁধ শনাক্ত ও অপসারণ করা হয়।

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: বেগবতী নদী থেকে অবৈধ বাঁধ অপসারণ

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাদ। এ সময় কালীগঞ্জ থানার এসআই সিরাজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল উপস্থিত ছিল।

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: বেগবতী নদী থেকে অবৈধ বাঁধ অপসারণ

বাঁধ অপসারণের পর বাঁশ, জালসহ ব্যবহৃত সরঞ্জামগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নদীতে এ ধরনের অবৈধ বাঁধের কারণে পানি প্রবাহ ব্যাহত হয় এবং দেশীয় প্রজাতির মাছের প্রজনন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: বেগবতী নদী থেকে অবৈধ বাঁধ অপসারণ

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম বলেন, তিনি নদীর স্বাভাবিক প্রবাহ রক্ষা এবং জলজ সম্পদ সুরক্ষায় নিয়মিত অভিযান পরিচালনার বিষয়টি তুলে ধরেন। অবৈধ বাঁধ নির্মাণকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকার কথাও জানান।

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: বেগবতী নদী থেকে অবৈধ বাঁধ অপসারণ

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাদ জানান, নদীতে অবৈধ বাধ দিয়ে মাছ ধরার কারণে দেশীয় মাছের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে। তিনি জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং টেকসই মাছসম্পদ রক্ষায় প্রশাসনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন।


news@26banglatv.com


Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত