Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া

নবীনগরে অবৈধ বালু মহাল: দুই ব্যক্তিকে ২০ লাখ টাকা জরিমানা

২৬ বাংলা টিভি   27-Nov-2025   87

Photo

নবীনগরে অবৈধ বালু মহাল: দুই ব্যক্তিকে ২০ লাখ টাকা জরিমানা


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অবৈধভাবে বালু মহাল পরিচালনার দায়ে দুই ব্যক্তির কাছ থেকে ২০ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের নাসিরাবাদ বালু মহালে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের অংশ হিসেবে প্রায় তিন ঘণ্টা ধরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় নাসিরাবাদ বালুমহালের পাশে তফসিল বহির্ভূত এলাকায় একাধিক ব্যক্তিকে অবৈধভাবে বালু উত্তোলন করতে দেখা যায়, যা ‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ১১ ধারার সুস্পষ্ট লঙ্ঘন।

এ অপরাধে একই আইনের ১৫(১) ধারায় নাসিরাবাদ গ্রামের মিন্টু মিয়ার ছেলে ডালিম মিয়া (৩৪) এবং কালঘরা গ্রামের হারুন অর রশিদের ছেলে আনোয়ার হোসেন (৪১)-এর ওপর ১০ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাদের প্রত্যেককে তিন মাস করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। পরে দুইজনই তাৎক্ষণিকভাবে মোট ২০ লাখ টাকা জরিমানা পরিশোধ করেন।

এর আগে গত ১৯ নভেম্বর একই স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ডালিম মিয়ার কাছ থেকে ভ্রাম্যমান আদালত ১০ লাখ টাকা জরিমানা আদায় করে। সে সময় জরিমানা অনাদায়ে তাকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হলেও তিনি তাৎক্ষণিক অর্থ পরিশোধ করেন।


news@26banglatv.com


Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত