Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আমগাছের ডালে পরী সদৃশ্য

২৬ বাংলা টিভি   26-Nov-2025   56

Photo

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আমগাছের ডালে পরী সদৃশ্য


সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আমগাছের ডালে পরী সদৃশ্য এক রহস্যময় প্রাণী দেখা যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বড়পাঙ্গাসী ইউনিয়নের ছয়পাড়া গ্রামের কাদের প্রামাণিকের ছেলে মাসুদ কবির রবিবার (২২ নভেম্বর) রাত ১১টার দিকে এই অদ্ভুত দৃশ্যের সম্মুখীন হন।

মাসুদ কবির জানান, রাতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন তিনি। পথিমধ্যে স্থানীয় তালুকদারবাড়ি নামে পরিচিত একটি পরিত্যক্ত বাড়ির পাশে থাকা আমগাছের ওপর হঠাৎ অস্বাভাবিক আলোর ঝলক দেখতে পান। বিষয়টি অদ্ভুত মনে হওয়ায় দৃষ্টি তুলে তাকাতেই দেখেন গাছের মগডালে দাঁড়িয়ে আছে পাখাওয়ালা পরী সদৃশ্য এক প্রাণী!

হঠাৎ পাওয়া এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে যান তিনি। তবে সুযোগ হাতছাড়া না করে দ্রুতই মোবাইল ফোনে টানা তিনটি ছবি তুলে রাখেন। কিছুক্ষণ পর সাহস করে আরও কাছে এগোতেই রহস্যময় প্রাণীটি অদৃশ্য হয়ে যায় বলে জানান তিনি।

পরে তিনি ছবিগুলো ফেসবুকে পোস্ট করে লিখেন আলহামদুলিল্লাহ! আল্লাহর অশেষ মেহেরবানিতে নিজ চোখে অলৌকিক পরীর দেখা মিললো। তার এই পোস্ট সোমবার রাত ৯টার দিকে ফেজবুকে দিলে মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

ঘটনার সময় সাথে থাকা বড়পাঙ্গাসী গ্রামের নাজির সরদারের ছেলে নাইম ইসলাম বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম। আলোর উৎস দেখেছি এবং মোবাইলে তোলা ছবিও দেখেছি, যদিও নিজ চোখে পরী সদৃশ্য প্রাণীটিকে দেখতে পাইনি।

হঠাৎ করে রহস্যময় প্রাণীর দেখা পাওয়ার ঘটনা এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। অনেকেই ঘটনাটিকে অলৌকিক হিসেবে দেখছেন, আবার কেউ কেউ বিষয়টির বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজছেন।

স্থানীয়দের মধ্যে কৌতূহল এখন তুঙ্গে তাহলে কি উল্লাপাড়ায় সত্যিই দেখা মিলল পরী সদৃশ্য কোনো প্রাণীর? নাকি আলো-ছায়ার খেলায় সৃষ্টি হয়েছে এমন রহস্যময় দৃশ্য?


news@26banglatv.com


Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত