Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা

২৬ বাংলা টিভি   26-Nov-2025   64

Photo

কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা


হাবিব ওসমান, কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি: 

ঝিনাইদহের কালীগঞ্জে বিভিন্ন অনিয়মের দায়ে ৫ জনকে মোট ৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (২৬ নভেম্বর ২৫) পৌরসভা এলাকায় উপজেলা প্রশাসন এই মোবাইল কোর্ট পরিচালনা করে। সড়ক পরিবহন আইন, ২০১৮ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দণ্ড প্রদান করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম।

কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা 

এ সময় অবির হোটেল ও রুমি হোটেলকে পরিচ্ছন্নতা বজায় রাখা, বিশুদ্ধ পানি ব্যবহার, বাসি তেল পুনর্ব্যবহার না করা ও মানসম্মত উপাদান ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।

কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা 

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বলেন, জনস্বাস্থ্য ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। আইন মেনে চলার বিষয়ে সবাইকে আরও সচেতন হতে হবে।


news@26banglatv.com


Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত