Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা চট্টগ্রাম কক্সবাজার

ইয়াবা পাচারের মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড, দুইজনের যাবজ্জীবন

২৬ বাংলা টিভি   26-Nov-2025   57

Photo

ইয়াবা পাচারের মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড, দুইজনের যাবজ্জীবন


কক্সবাজার প্রতিনিধি: 

কক্সবাজারে ইয়াবা পাচারের মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্তদের মধ্যে তিনজন রোহিঙ্গা। আজ মঙ্গলবার কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহমান এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ হোসেনের ছেলে নূর মোস্তফা এবং কক্সবাজার শহরের কুতুবদিয়াপাড়ার নজির আহমদের ছেলে সোনা মিয়া।

যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামিরা হলেন কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের খুলু মিয়ার ছেলে আবদুল গফুর (৩৫) এবং মোহাম্মদ আলমের ছেলে মো. আইয়ুব প্রকাশ তৈয়ব। একই মামলায় রামুর রাজারকুল এলাকার মো. ইসলামের ছেলে আবদুর রহমানকে খালাস দিয়েছেন আদালত।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) সিরাজুল ইসলাম বলেন, ২০২০ সালের ২ মার্চ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) একটি মাইক্রোবাসসহ পাঁচজনকে আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। পরে ডিবির পরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে রামু থানায় মামলা করেন।

তিনি আরও জানান, তদন্ত শেষে একই বছরের সেপ্টেম্বরে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। অভিযোগ গঠনের পর বিচারকাজ শুরু হয়। বিচারিক কার্যক্রম শেষে আদালত দুইজনকে মৃত্যুদণ্ড, দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একজনকে খালাস দেন।

পিপি বলেন, রায় ঘোষণার সময় খালাসপ্রাপ্ত আবদুর রহমান আদালতে উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত চারজনই পলাতক।


news@26banglatv.com


Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত