Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

ঝিকরগাছায় ধানের শীষের প্রার্থী সাবিরা নাজমুল মুন্নির গণসংযোগ অব্যহত

২৬ বাংলা টিভি   25-Nov-2025   67

Photo

ঝিকরগাছায় ধানের শীষের প্রার্থী সাবিরা নাজমুল মুন্নির গণসংযোগ অব্যহত


ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা: আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৮৬,যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের ধানের শীষের প্রার্থী সাবিরা নাজমুল মুন্নির গণসংযোগ, সভা, সমাবেশ অব্যহত রয়েছে। তারই ধারাবাহিকতায় দলের নেতাকর্মীদেও সাথে নিয়ে মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে পৌরসদরের কৃষ্ণনগর গ্রামের ৩নং ওয়ার্ডের বাসিন্দা আর্ন্তজাতিক সাহিত্যিক মরহুম হোসেনউদ্দিন হোসেনের বাড়ি থেকে গণসংযোগ শুরু করেন। যা রাতঅবধী পৌরসদরের ২.৩ ও ৪নং ওয়ার্ডের বিভিন্ন মহল্লার বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, যশোর-২ আসনের ধানের শীষের প্রার্থী ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নি, সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, সাবেক কাউন্সিলর বিএনপি নেতা মতিয়ার রহমান, ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান আলী, পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক আরমান হোসেন কাকন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আরাফাত কল্লোল, যুগ্ম-আহবায়ক রাসেল হোসেন, সাবেক বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা নওজীস ইসলাম রিয়েল, যশোর জেলা ট্রাক ও ট্রাংলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি ইব্রাহিম হোসেনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।


news@26banglatv.com


Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত