Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইল-২ আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম-এর মনোনয়ন দেয়ার দাবিতে গনমিছিল

২৬ বাংলা টিভি   25-Nov-2025   58

Photo

নড়াইল-২ আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম-এর মনোনয়ন দেয়ার দাবিতে গনমিছিল


নড়াইল প্রতিনিধি:
নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম-এর মনোনয়নের দাবীতে মঙ্গলবার ২৫ নভেম্বর  দুপুরে নড়াইল-২ আসনের সর্বস্তরের জনগণ এক বিশাল মিছিল করে।
মিছিলটি নড়াইল শহরের চৌরাস্তা থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ জনগণের উপস্থিতিতে এই বিশাল গণমিছিল থেকে বার বার কারা বরণকারী নেতা মনিরুলের পক্ষে মনোনয়নের দাবী তোলা হয়।
এ সময় সদর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ,উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মুস্তাফিজুর রহমান আলেক, সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ,পৌর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন,সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান, যুবদলের সাধারণ সম্পাদক সায়দাত কবীর রুবেল, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুঞ্জুরুল সাঈদ বাবু,সদর উপজেলা মহিলা দলের সভানেত্রী মধুমিতা, জেলা ছাত্রদলের সহ সভাপতি মোঃআল আমিন,সিনিঃযুগ্ম সাধারণ সম্পাদক সরদার মেহেদী হাসান সবুজসহ কৃষকদল,শ্রমিকদল,মৎসজিবীদল,ওলামাদল বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ সহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন।
পরে এক সমাবেশে বক্তরা নড়াইল ২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাধারন সম্পাদক মনিরুল ইসলামকে বিএনপির দলীয় মনোনয়ন দেয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও  কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান ।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত