Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

মাজার ভাঙার পেছনে মোসাদের এজেন্ট: ফরহাদ মজহারের অভিযোগ

২৬ বাংলা টিভি   24-Nov-2025   47

Photo

ফরহাদ মজাহার। ছবিঃ সংগৃহীত


নিউজ ডেস্কঃ কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেছেন, যারা মাজারে হামলা চালায় তারা ইসলামের ইতিহাস ধ্বংসের ষড়যন্ত্রে জড়িত। তাঁর দাবি, এসব হামলাকারী ইহুদিবাদের স্বার্থে কাজ করা চর এবং মোসাদের এজেন্ট। তারা ইচ্ছাকৃতভাবে ওলি-আউলিয়াদের স্মৃতিচিহ্ন এবং মাজারগুলো ধ্বংস করতে চায়, কারণ এই মাজারগুলোর মাধ্যমেই এ দেশে ইসলাম প্রতিষ্ঠা পেয়েছে।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বাউল আবুল সরকারের মুক্তির দাবির সমাবেশে তিনি এসব কথা বলেন। বক্তৃতায় তিনি বলেন, যারা মাজার ভাঙছে বা বাউলদের ওপর হামলা করছে তারা কার হয়ে কাজ করছে তা এখন পরিষ্কার। তাদের উদ্দেশ্য ইসলামের ইতিহাস মুছে ফেলা এবং সমাজকে বিভক্ত করা।

ফরহাদ মজহার অভিযোগ করেন, আগের সরকার আমলেও বাউল, ফকির এবং বিভিন্ন দরবার শরীফের অনুসারীরা নির্যাতনের শিকার হয়েছিলেন। তিনি আশা করেছিলেন নতুন সরকার আসার পর এসব বন্ধ হবে, কিন্তু পরিস্থিতি বরং আরও খারাপ হয়েছে। তাঁর ভাষায়, নির্বাচনের আগে অস্থিরতা তৈরি করতে আবুল সরকারকে গ্রেপ্তার করা হয়েছে এবং নিরীহ ভক্তদের মারধর করে আহত করা হয়েছে।

তিনি সরকারকে সতর্ক করে বলেন, ইসলামের নামে যে কাজগুলো করা হচ্ছে সেগুলোর সঙ্গে প্রকৃত ইসলামের কোনো সম্পর্ক নেই। নিজের বিশ্বাসকে চূড়ান্ত মনে করে অন্যদের ক্ষতি করা ইসলাম সমর্থন করে না। রাজনৈতিক উদ্দেশ্যে দেশকে অস্থির করার ষড়যন্ত্র চলছে বলেও তিনি অভিযোগ করেন এবং যারা এসব চক্রান্তে জড়িত তাদের সাবধান হওয়ার আহ্বান জানান।


news@26banglatv.com


Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত