Logo
সোমবার | ২৬ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ড সম্পূর্ণরূপে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়

২৬ বাংলা টিভি   21-Nov-2025   48

Photo

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ড সম্পূর্ণরূপে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়


নিউজ ডেস্কঃ পাকিস্তান জানিয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ড সম্পূর্ণরূপে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং দেশটির জনগণ নিজেদের সমস্যা সমাধানে সম্পূর্ণ সক্ষম।

গত সোমবার দীর্ঘ কয়েক মাসের বিচার শেষে আদালত শেখ হাসিনাকে গত বছরের ছাত্রনেতৃত্বাধীন আন্দোলনে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অপরাধে মৃত্যুদণ্ড প্রদান করে।

শুক্রবার (২১ নভেম্বর) সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দরাবি বলেন, ‘এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের জনগণ নিজেদের গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে এসব বিষয় সমাধান করতে সক্ষম।’

১৫ মাস আগে, ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পরে ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে প্রাণঘাতী বল প্রয়োগের নির্দেশ দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়।

রায়ের পর বাংলাদেশ সরকার জানায়, শেখ হাসিনাকে ফেরত না পাঠানো ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির পরিপন্থী হবে। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘বর্তমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে ফেরত পাঠানো ভারতের বাধ্যবাধকতা।’

তবে ভারতের কাছে এর আগের সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। ভারত জানায়, তারা বাংলাদেশের জনগণের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার স্বার্থে কাজ করতে বদ্ধপরিকর এবং এ বিষয়ে সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকবে।


news@26banglatv.com


Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

বিয়ের স্বপ্ন থামিয়ে দিল ডেঙ্গু, শেষ বিদায়ে বৃষ্টির সিঁথিতে সিঁদুর পরালেন হবু বর

২৬ বাংলা টিভি রিপোর্ট: গোপালগঞ্জের ২৫ বছর বয়সী বৃষ্টি ঘরামির...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত