Logo
মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা চট্টগ্রাম কক্সবাজার

রামু সেনানিবাসে মহান সশস্ত্র বাহিনী দিবস উদ্‌যাপন

২৬ বাংলা টিভি   21-Nov-2025   69

Photo

রামু সেনানিবাসে মহান সশস্ত্র বাহিনী দিবস উদ্‌যাপন


কক্সবাজার প্রতিনিধি :

মহান সশস্ত্র বাহিনী দিবস আজ যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপিত হলো রামু সেনানিবাসে। ১৯৭১ সালের ২১ নভেম্বর মুক্তিবাহিনীর সম্মিলিত আক্রমণের মধ্য দিয়ে স্বাধীনতা যুদ্ধ নতুন গতি পায়—দিনটি স্মরণে আয়োজিত হয় মনোমুগ্ধকর সংবর্ধনা অনুষ্ঠান।

অতিথিদের অভ্যর্থনা জানান জিওসি ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম, এনডিইউ, পিএসসি, পিএইচডি।

স্বাগত ভাষণে প্রধান অতিথি কক্সবাজার অঞ্চলের মানুষের অসীম সাহসিকতা ও মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। তিনি বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, দেশের প্রতিটি দুর্যোগ, সন্ত্রাস দমন ও জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সামরিক-বেসামরিক কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।


news@26banglatv.com


Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত