Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

বিপুল-রাজিব-বাচ্চুসহ ২১ জনের নামে মামলা

২৬ বাংলা টিভি   20-Nov-2025   41

Photo

বিপুল-রাজিব-বাচ্চুসহ ২১ জনের নামে মামলা


বাঘারপাড়া প্রতিনিধিঃ বাঘারপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, মেয়র ও ভাইস চেয়ারম্যানসহ ২১ জন আওয়ামী লীগ নেতা-কর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধ আইনে মামলা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে বাসুয়াড়ি ইউনিয়নের তরফ মাহমুদপুর গ্রামের মৃত সরোয়ার খানের ছেলে সেলিম খান বাদী হয়ে মামলাটি করেন।

আসামিরা হলেন, সাবেক এমপি রণজিৎ রায়ের পুত্র উপজেলা যুবলীগের আহবায়ক রাজিব কুমার রায়, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আশরাফুল কবির বিপুল ফারাজী, বাঘারপাড়া পৌরসভার সাবেক মেয়র কামরুজ্জামান বাচ্চু, সাবেক যুবলীগ নেতা কামরুজ্জামান লিটন, উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়জীদ হোসেন, সাজ্জাদ হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান এনায়েত হোসেন লিটন, ইউপি সদস্য শেখ সাদেকুর রহমান, দক্ষিণ শ্রীরামপুর গ্রামের আইয়ুব সরদারের ছেলে আদিল হোসেন, ক্ষেত্রপালা গ্রামের ইউসুপ বিশ্বাসের ছেলে সেলিম রেজা, ধলগ্রামের  কমল হোসেন, আব্দুলবাড়ীয়া গ্রামের জাহিদ হোসেনের ছেলে নাহিদ হাসান, দোহাকুলার আজিজুর রহমানের ছেলে রানা, চেচুয়াখোলা গ্রামের আব্দুর রমিদের ছেলে টিপু সুলতান, জামদিয়ার ঠাকুর পাড়ার গনেশ চক্রবর্তীর ছেলে পল্লব চক্রবর্তী, মহিরণ পৌর সভার আফজাল হোসেন সঞ্জিব, সাদ্দাম হোসেন টুলু, কৃষ্ণনগর গ্রামের সোনাউল্লাহ ছেলে আমিনুর রহমান, দক্ষিণ শ্রীরামপুর গ্রামের ভুট্টো গাজী, সমির মোল্যার ছেলে ইনামুল মোল্যা ও আফসার মোল্যার ছেলে মনির। এছাড়া, আরও অজ্ঞাত ৪০ থেকে ৫০ জন আওয়ামী লীগ নেতা-কর্মীকে এ মামলায় আসামি করা হয়েছে।

মামলার বাদী তার এজাহারে উল্লেখ করেছেন, গত ১৬ নভেম্বর রাত ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে আসামিরা যশোর-নড়াইল সড়কের আকবার আলী দাখিল মাদরাসার সামনে রাস্তার উপর বর্তমান সরকার উৎখাতসহ রাষ্ট্রবিরোধী কার্যকলাপ সংগঠনের উদ্দেশ্যে মশাল মিছিলসহ জনসাধারণের চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সংঘবদ্ধ হয়ে সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে জনগণের মাঝে ভীতি সৃষ্টির উদ্দেশ্যে চলন্ত গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপের অভিযোগ আনা হয়েছে। 

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান জানান, সন্ত্রাস বিরোধ আইনে ২১ জনের নামে থানায় মামলা হয়েছে। এ মামলায় নারিকেলবাড়িয়া ইউনিয়নের ক্ষেত্রপালা গ্রামের সেলিম রেজাকে গ্রেফতার করে বুধবার কারাগারে পাঠানো হয়েছে।


news@26banglatv.com


Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত