Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

ঝিকরগাছায় বাওড় থেকে চোরায় মাছসহ নৌকা ও জাল জব্দ

২৬ বাংলা টিভি   20-Nov-2025   42

Photo

ঝিকরগাছায় বাওড় থেকে চোরায় মাছসহ নৌকা ও জাল জব্দ


ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা: যশোরের ঝিকরগাছায় বোধখানা বাওড় থেকে চোরাই মাছসহ নৌকা ও মাছধরা জাল জব্দ করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোরে উপজেলার গদখালী ইউনিয়নের বোধখানা বাওড়ে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাছ চুরির সাথে জড়িত চোরচক্র পালিয়ে যেতে সক্ষম হয়। বাওড় এজারাদার জাহিদ হাসান জানান, বাওড় পাড়ের ঘেরমালিক খ্যাত স্থানীয় একটি সংর্ঘবদ্ধ চক্র নিজেদের নৌকা ও জাল ব্যবহার করে গভীর রাতে বাওড় থেকে মাছ চুরি করে মর্মে জানতে পারেন। ফলে সম্প্রতি বাওড়ের গার্ডদের সতর্ক রাখেন। এদিন ভোরে বাওড়ের গার্ডরা জানতে পারে মাছ চুরি হচ্ছে। পরে গার্ডরা একত্রিত হয়ে চোরচক্রকে ধাওয়া দেয়। এসময় চোরাইকৃত মাছ, নৌকা ও জাল ফেলে রেখে চোরচক্র পালিয়ে যায়। পরে বাওড়ের গার্ডরা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঝিকরগাছা থানা পুলিশ বাওড় থেকে চোরাইকৃত মাছ, নৌকা ও জাল জব্দ করে। জানতে চাইলে ঘটনাস্থল থেকে মালামাল জব্দ করা থানার কর্তব্যরত এসআই সোবহান বলেন, জব্দকৃত মালামাল থানা হেফাজতে আছে এবং মামলার প্রোক্রিয়া চলছে। 

ঝিকরগাছায় বোরো চাষিদের মাঝে

প্রণোদনার বীজ ও সার বিতরণ

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা\ যশোরের ঝিকরগাছায় বোরো চাষি দেড় হাজার কৃষকের মাঝে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়েছে। কৃষক প্রতি ৫কেজি উফশী জাঁতের ধানের বীজ, ১০কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার উপকরণ হিসেবে বিতরণ করা হয়। বৃহস্পতিবার (২০নভেম্বর) সমাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মাঝে বোরো ধানের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নূরুল ইসলাম, উপজেলা বিসিআইসি সার ডিলার সমিতির সভাপতি আশফাকুজ্জামান খান রনি, উপসহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মফিজুর রহমানসহ উপসহকারী কৃষি অফিসার বৃন্দ ও কৃষক প্রতিনিধিবৃন্দ। 


news@26banglatv.com


Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত