Logo
মঙ্গলবার | ৬ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

শৈলকুপায় ইয়াবাসহ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

২৬ বাংলা টিভি   28-Sep-2025   49

Photo

শৈলকুপায় ইয়াবাসহ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার


স্টাফ রিপোর্টার ঝিনাইদহঃ

ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার দিগনগর ইউনিয়নের দেবতলা গ্রামে গতকাল  রাত দুইটার সময় থানা পুলিশের বিশেষ অভিযানিক দল অভিযান চালিয়ে মেহেদী নামে এক নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ৩৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত  মেহেদী দেবতলা গ্রামের মতিয়ার মিয়ার ছেলে।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মাসুম খান এর সার্বিক দিকনির্দেশনা ও তত্বাবধানে এবং ইন্সপেক্টর (তদন্ত) জনাব শাকিল আহমেদ এর নেতৃত্বে থানায় কর্মরত এসআই(নিঃ) মোঃ হুমায়ুন কবির সঙ্গীয় এএসআই(নিঃ) আনিছুর রহমান, এএসআই/মোঃ কামরুল ইসলাম অভিযানে অংশ নেয়।

শৈলকুপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, আটক মেহেদী একজন চিহ্নিত মাদককারবারি,সে নিষিদ্ধ ছাত্রলীগের একজন নেতা। এ ছাড়া মাদক ব্যবসায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


news@26banglatv.com


Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত