Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা চট্টগ্রাম কক্সবাজার

উখিয়ায় সরকারি জমি দখলমুক্ত, ২৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

২৬ বাংলা টিভি   20-Nov-2025   49

Photo

উখিয়ায় সরকারি জমি দখলমুক্ত, ২৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদ


জসিম সিদ্দিকী, কক্সবাজার :

কক্সবাজারের উখিয়া উপজেলায় সরকারি জমি দখল করে গড়ে ওঠা প্রায় ২৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে পালংখালী ইউনিয়নের বালুখালী মরাগাছতলা এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী-এর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে সহায়তা করেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল মান্নান, থাইংখালী বিট কর্মকর্তা, বন কর্মী, মাঠকর্মীসহ সংশ্লিষ্ট অনেকে। 

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ করে তা রোহিঙ্গাদের ভাড়া দিত। এতে তারা মাসে লাখ লাখ টাকা অবৈধভাবে আয় করত। বিভিন্ন সময়ে অভিযান চালানো হলেও দখলদারদের দৌরাত্ম্য কমেনি। পুনরায় বিষয়টি নজরে আসার পর কঠোর ব্যবস্থা নেয় প্রশাসন।

থাইংখালী বিট কর্মকর্তা মোহাম্মদ আরাফাত বলেন, সরকারি জমি দখল করে কেউ যেন অবৈধভাবে ব্যবসা-বাণিজ্য করতে না পারে, সে জন্য নিয়মিত তদারকি চলছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, বনের জমি ও সরকারি সম্পদ দখলমুক্ত রাখতে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। অবৈধ দখলদারদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী বলেন, সরকারি জমি দখল করে গড়ে ওঠা কোনো স্থাপনা টিকে থাকতে দেওয়া হবে না। জনগণের সম্পদ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। প্রয়োজনে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।


news@26banglatv.com


Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত