Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

২৬ বাংলা টিভি   19-Nov-2025   61

Photo

ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন


ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে ৩ দিনব্যাপী সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থান সেভ’র আয়োজনে শৈলকুপা উপজেলার এম.কে. মাধ্যমিক স্কুল, কে কে পি বি মাধ্যমিক বিদ্যালয় ও ফুলহরি মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে মোট ১’শ ৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বাল্যবিবাহ প্রতিরোধে কিশোরী ও নাগরিক সমাজের সদস্যদের ক্ষমতায়ন (গার্লপাওয়ার) প্রকল্পের আওতায় সার্ভিস অ্যান্ড ভিশন ফর এডিফাই (সেভ) ও বান্ধব, ডেনমার্ক’র যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণে কিশোরীদের নেতৃত্ব বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি, এবং বাল্যবিবাহ প্রতিরোধে তাদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করা বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
 

ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

আযোজকরা জানায়, প্রশিক্ষণ শেষে প্রতিটি বিদ্যালয়ে ২০ জন করে কিশোরীকে বাছাই করে এজিসি ক্লাব গঠন করা হয়। নির্বাচিত সদস্যদের মধ্য থেকে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ও সাধারণ সদস্য নির্বাচন করা হয়। 

ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

একই এলাকার ১৩ থেকে ১৮ বছর বয়সী স্কুলগামী অষ্টম থেকে দশম শ্রেণীর ২০ জন মেয়েকে নিয়ে ক্লাবটি গঠিত হয়। অংশগ্রহণমূলক সভার মাধ্যমে নেতৃত্বমূলক পদগুলো নির্ধারণ করা হয়। ক্লাবের সদস্যরা নিয়মিত মাসিক সভা আয়োজন, স্কুল ও কমিউনিটি পর্যায়ে সচেতনতা কর্মসূচি পরিচালনা, এবং বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা ব্যাক্ত করেন আয়োজকরা।


news@26banglatv.com


Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত