Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রংপুর কুড়িগ্রাম

কুড়িগ্রাম সীমান্তে ৪৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২৬ বাংলা টিভি   18-Nov-2025   57

Photo

কুড়িগ্রাম সীমান্তে ৪৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি  : 

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ফুলবাড়ী থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৪৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। পরে পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়।

বিজিবি সুত্রে জানা গেছে, সোমবার রাতে উপজেলার কাশিপুর ইউনিয়নে অনন্তপুর সীমান্তে একদল চোরাকারবারী ভারতীয় বিপুল পরিমান গাঁজা পাচার করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এমন তথ্যের ভিত্তিতে অনন্তপুর বিওপি’র ক্যাম্পের  টহলরত বিজিবি সদস্যরা ওঁৎপেতে থাকে। এমন সময় কতিপয় কয়েকজন চোরাকারবারী গাঁজার বস্তা নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে আসার পথে বিজিবির তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা গাঁজার পটলা ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে ঢুকে যায়। পরে বস্তা খুলে ভারতীয় গাঁজা ৪১ কেজি ৫০০ গ্রাম উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসা হয়

মঙ্গলবার দুপুরে লালমনিরহাট-১৫ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি” ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ভারতীয় ৪১ কেজি ৫০০ গ্রাম গাঁজার সিজার মূল্য ১ লক্ষ ৪৫ হাজার ২শত ৫০ টাকা। মাদক উদ্ধারে সীমান্তে বিজিবি,র টহল জোড়দার অব্যাহত রয়েছে। 

অপর দিকে ফুলবাড়ী থানার পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে সাড়ে ৪ চার কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। 

পুলিশ জানায় উপজেলার নাওডাঙ্গা ইউনিয়ন থেকে ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা নিয়ে মোটরসাইকেল যোগে দুই যুবক লালমনিরহাট যাওয়ার পথে ধরলা ব্রীজের চেকপোস্টের ফাঁড়ি পুলিশের কাছে মোটরসাইকেলসহ হাতেনাতে আটক হন।

আটককৃত হলেন, উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চর ঝাউকুটি এলাকার আবুল কালামের ছেলে খলিল মিয়া (২৭) ও একই এলাকায় আবু তালের ছেলে আজিজার রহমান (৪৬)। 

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার জানান, সাড়ে চার কেজি গাঁজাসহ থানা পুলিশের হাতে আটক দুই মাদক ব্যবসায়ীর  বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।


news@26banglatv.com


Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত