Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার সন্তোষপুরে সড়কে গাছ ফেলে বাসে ডাকাতি,যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন লুট

২৬ বাংলা টিভি   18-Nov-2025   61

Photo

চুয়াডাঙ্গার সন্তোষপুরে সড়কে গাছ ফেলে বাসে ডাকাতি,যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন লুট


রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি:চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সন্তোষপুর ইকোপার্কের সামনে ঢাকা থেকে ছেড়ে আসা নৈশকোচ পূর্বাশা পরিবহনে ডাকাতির ঘটনা ঘটছে। 

মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোর সাড়ে ৪ টা থেকে ৫ টার মধ্যে এই ঘটনা ঘটে। ডাকাত দলের সদস্যরা গাড়ীর চালকের হাতে আঘাত করে ৭-৮ জন যাত্রীদের কাছ থেকে আনুমানিক ২০-২৫ হাজার টাকা ও ৭-৮ টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

জানা গেছে, সন্তোষপুর হতে আন্দুলবাড়িয়া সড়কে ইকো পার্কের সামনে গাছ ফেলে সড়ক অবরোধ করে ঢাকা থেকে ছেড়ে আসা বাসটিতে ডাকাতির করে। আনুমানিক ৭-৮ জন

ডাকাতদলের সদস্যরা সড়কের পাশে থাকা দুটি ছোট সাইজের গাছ কেটে রাস্তায় ওপর রেখে প্রথমে একটি পিকআপ গাড়ী গতিরোধ করে। পরে পিকআপ গাড়িটা ব্যবহার করে রাস্তা অবরোধ করে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীহাহী পূর্বাশা পরিবহন (ঢাকা মেট্র্রো-ব ১৫-৫২৪১) দাঁড় করায়। এরপর ডাকাত দলের সদস্যরা দেশীয় চাপাতি ও ধারালো অস্ত্র নিয়ে প্রথমে পরিবহনের চালক ফয়সালকে লাঠি দিয়ে হাতে আঘাত করে। পরে ডাকাত দলের সদস্যরা পরিবহন বাসে থাকা যাত্রীদের নিকট থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এসময় তারা গাড়ির দুটি সাইড গ্লাস ভাংচুর করে। 

জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস জানান, সন্তোষপুরে ইকোপার্কের নিকট পরিবহন বাসে ডাকাতির ঘটনা শোনা মাত্রই আমি ঘটনাস্থলে পৌঁছায়। এই বিষয়ে পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।


news@26banglatv.com


Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত