Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

শার্শার রুদ্রপুর উঠোন বৈঠক করেছেন বিএনপি মনোনীত প্রার্থী তৃপ্তি

২৬ বাংলা টিভি   15-Nov-2025   47

Photo

শার্শার রুদ্রপুর উঠোন বৈঠক করেছেন বিএনপি মনোনীত প্রার্থী তৃপ্তি


আজিজুল ইসলাম, বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা : যশোর ১ শার্শা সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি বলেছেন বিএনপি একমাত্র দল যারা বাড়ি বাড়ি গিয়ে মানুষের খোঁজ নেয়। মা বোনেদের পাশে দাড়ানোর প্রতিশ্রুতি দেয়। তাদের সুখ দুঃখের ভাগিদার হতে চায়। তিনি শনিবার বিকালে ওয়ার্ড বিএনপি আয়োজিত শার্শার কায়বা ইউনিয়নের ১ নং ওয়ার্ড রুদ্রপুর পশ্চিম পাড়া ঈদগাহ ময়দানে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আলহাজ্ব ইমাম হোসেনের সভাপতিত্বে তৃপ্তি আরো বলেন, দেশে এখন সংকটময় পরিবেশ বিরাজ করছে। ধর্মের দোহাই দিয়ে একটি রাজনৈতিক দল মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌম হরন করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমরা মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই। স্বৈরাচার মুক্ত দেশ গড়তে চাই। মহান নেতা মরহুম জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করতে চাই। এসময় স্থানীয় ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উঠান বৈঠকে অংশ নেন। এছাড়াও যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। 


news@26banglatv.com


Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত