Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে সুস্বাস্থ্য ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে হাঁটা প্রতিযোগিতা অনুষ্ঠিত

২৬ বাংলা টিভি   14-Nov-2025   56

Photo

ঝিনাইদহে সুস্বাস্থ্য ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে হাঁটা প্রতিযোগিতা অনুষ্ঠিত


ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে সুস্বাস্থ্য ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বর্ণিল হাঁটা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সেফ সুইমিং একাডেমী ও নবগঙ্গা ফিটনেস একাডেমীর যৌথ আয়োজনে শুক্রবার সকালে শহরের পুরাতন ধোপাঘাটা ব্রিজ এলাকা থেকে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ। সেসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সেফ সুইংমিং একাডেমীর পরিচালক মাহফুজুর রহমান বিপ্লব, নবগঙ্গা ফিটনেস একাডেমীর পরিচালক কাজী আলী আহম্মেদ লিকুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর শতাধিক প্রতিযোগী পুরাতন ধোপাঘাটা ব্রিজ থেকে শুরু হয়ে মডার্ন মোড়, পোস্ট অফিস মোড় ও পায়রা চত্বর ঘুরে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড প্রদক্ষিণ শেষে পৌর ইকোপার্কে গিয়ে শেষ হয়। পুরো পথজুড়ে অংশগ্রহণকারীদের ছিল প্রাণবন্ত উপস্থিতি। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। নিয়মিত ব্যায়াম ও স্বাস্থ্যকর জীবনযাপনে উৎসাহিত করতেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।


news@26banglatv.com


Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত