Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা ঢাকা কিশোরগঞ্জ

মারধরের ঘটনায় মামলা করে বিপাকে ভুক্তভোগী পরিবার

২৬ বাংলা টিভি   13-Nov-2025   64

Photo

মারধরের ঘটনায় মামলা করে বিপাকে ভুক্তভোগী পরিবার


কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:  জমি সংক্রান্ত বিরোধের জেরে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতায় এক পরিবারের ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। এতে মা-ছেলেসহ তিনজন গুরুতর আহত হন। এ ঘটনায় মামলা করার পর এখন উল্টো বিপাকে পড়েছেন ভুক্তভোগী পরিবার।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ শহরের একটি হলরুমে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ জানান তারা।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানান, গত ৩ নভেম্বর বিকেলে জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের কয়েকজন রামদা, লোহার রড ও লাঠিসোটা নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা পরিবারের সদস্যদের মারধর করে এবং এক নারীকে শ্লীলতাহানির চেষ্টা করে।

এ সময় ঘরে ঢুকে তারা ৬ লাখ টাকার স্বর্ণালঙ্কার ও ৮০ হাজার টাকা লুট করে নেয় বলে অভিযোগ। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ভুক্তভোগীদের দাবি, এ ঘটনায় মামলা করার পর থেকেই তারা প্রতিনিয়ত হুমকি-ধমকির মুখে রয়েছেন। স্থানীয় আচমিতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নানের ছেলে ও ভাই, যারা মামলার আসামি, তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং মামলা তুলে নিতে ভয়ভীতি দেখাচ্ছেন। মামলা না তুললে প্রাণনাশের হুমকিও দিচ্ছেন বলে অভিযোগ করেন তারা।

সংবাদ সম্মেলনে আহত মোশাররফ আলম, তার মা কুলসুম বেগম, ছোট ভাই মাসুদ মিয়া এবং স্ত্রী শিউলি আক্তার উপস্থিত ছিলেন।


news@26banglatv.com


Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত