Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহ দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

২৬ বাংলা টিভি   10-Nov-2025   46

Photo

ঝিনাইদহ দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত


ঝিনাইদহ প্রতিনিধি-
'তারুণ্যের একতায়, দুর্নীতিমুক্ত বাংলাদেশ' এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহ অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা। সোমবার সকালে ঝিনাইদহের কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজে এ প্রতিযোগিতার আয়োজন করে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি(দুপ্রক)।
'দুর্নীতি রোধে কঠোর শাস্তিই সর্বোত্তম সমাধান' শীর্ষক এই বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজ ও পৌর মডেল স্কুল এন্ড কলেজের বিতার্কিকরা। উভয় দলই পক্ষে বিপক্ষে তাদের যুক্তি তুলে ধরেন। পক্ষে থাকা দল যুক্তি দেয় দেশে দুর্নীতি দমন করতে হলে কঠোর শাস্তির ভয় থাকা প্রয়োজন, তখন বড় দুর্নীতিবাজরাও থমকে যাবে। অন্যদিকে বিপক্ষে থাকা দল বলে শুধুমাত্র কঠোর শাস্তি নয়, প্রয়োজন সচেতনতা, মূল্যবোধ ও স্বচ্ছতা তৈরি, তবেই দীর্ঘমেয়াদে দুর্নীতি কমবে।
প্রতিযোগিতা শেষ বিজয়ী ও রানার্সআপ পক্ষের মাঝে ট্রফি তুলে দেন অতিথিরা। সেসময় সরকারি কেসি কলেজের প্রভাষক ফরিদ উদ ইসলাম, সহকারী অধ্যাপক ফজলে রাব্বি, দুপ্রক জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক এন এম শাহজালাল, বর্তমান আহবায়ক বাবুল কুমার কুন্ডুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
আয়োজকরা জানান, এমন আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী চেতনা আরও জোরদার হবে এবং ভবিষ্যৎ নেতৃত্ব হবে দায়িত্ববান ও নীতিবান।


news@26banglatv.com


Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত