Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

২৬ বাংলা টিভি   10-Nov-2025   47

Photo

কালীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত


হাবিব ওসমান, কালীগঞ্জ, ঝিনাইদহ: 

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা সোমবার বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত ওই সভাতে শহর ও মহাসড়কে যানজট নিরসন, মাদক, বাল্য বিয়ে, আত্মহত্যা প্রতিরোধ এবং মাংশ বিক্রেতাদের তদারকি ব্যবস্থা জোরদারকরনসহ চুরি ছিনতাই রোধসহ আইনশৃংখলা নিয়ন্ত্রনে মোবাইল কোট পরিচালনার সিদ্ধান্ত হয়। এ ছাড়াও উপজেলা ভূমি অফিস ও স্বাস্থ্য খাতে জনবল ঘাটতি পূরনেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের কথা বলা হয়। 

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে সভাতে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম, থানার অফিসার্স ইনচার্জ শফিকুল ইসলাম ও বারবাজার হাইওয়ে থানার নবাগত ওসি আলমগীর কবির।

কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সভাতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা খায়রুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা তসলিমা খাতুন, বিএনপি নেতা ইলয়াস রহমান মিঠু, মাহাবুবুর রহমান মিলন, ইউ পি চেয়ারম্যান নজরুল ইসলাম রিতু, গনমাধ্যমকর্মী জামির হোসেন, শাজাহান আলী সাজু, নয়ন থন্দকার ও হুমায়ুন কবির সোহাগসহ পরিষদের অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ।


news@26banglatv.com


Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত