Logo
বৃহস্পতিবার | ১৩ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

বিনোদন

২৯ বছর পর ভক্তকে লেখা সালমান শাহ’র চিঠি ভাইরাল!

২৬ বাংলা টিভি   09-Nov-2025   69

Photo

২৯ বছর পর ভক্তকে লেখা সালমান শাহ’র চিঠি ভাইরাল!


বিনোদন ডেস্কঃ বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ, যিনি ‘স্বপ্নের নায়ক’ হিসেবে কোটি ভক্তের হৃদয়ে এখনো রাজত্ব করে যাচ্ছেন। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহ পৃথিবী ছেড়ে গেলেও, তার প্রতি ভক্তদের ভালোবাসা আজও অমলিন।

এই মহান অভিনেতার জীবনে রয়েছে অসংখ্য স্মৃতি, যার মধ্যে অন্যতম তার ভক্তদের প্রতি অগাধ ভালোবাসা। সালমান শাহ শুধু সিনেমার পর্দায় নয়, বাস্তব জীবনেও ভক্তদের ভালোবাসাকে মর্যাদা দিতেন। তিনি তাদের সঙ্গে চিঠির মাধ্যমে যোগাযোগ রাখতেন, তাদের আবেগ ও শুভেচ্ছাকে নিজের শক্তি হিসেবে গ্রহণ করতেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সালমান শাহর একটি চিঠি। যা তিনি এক তার ভক্তকে লিখেছিলেন। 

১৯৯৫ সালের ৮ই মার্চ সালমান শাহ তার ব্যক্তিগত ডায়রিতে যেই হৃদয়স্পর্শী

চিঠি লিখেছিলেন, তা ছিল ভক্ত ইথেনের উদ্দেশে। চিঠিতে তিনি লিখেন, স্নেহের ইথেন, আমার অনেক ভালোবাসা ও স্নেহাশিষ নিও। তোমার চিঠি অনেক আগেই আমি পেয়েছি। কিন্তু অসম্ভব ব্যস্ততার কারণে উত্তর দিতে সামান্য দেরি হয়েছে বলে আমি দুঃখিত। মাসুম ভাইয়ের কাছে তোমার কথা অনেক শুনেছি। তোমার মতো একজন ভক্ত আমার আছে জেনে সত্যি খুব আনন্দ পাই এবং মনে মনে খুব গর্বও বোধ করি।

চিঠিতে সালমান শাহ আরো লিখেন, তোমাদের মতো অসংখ্য ভক্তদের ভালোবাসাই আমার কাজের প্রেরণা। তোমাদের এই ভালোবাসা আমৃত্যু যেন আমার সাথে থাকে-এই দোয়াই বিধাতার কাছে করি। ব্যস্ততার কারণে অতি সংক্ষেপে চিঠিটা শেষ করতে হচ্ছে বলে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। ভবিষ্যতে আবারও চিঠি লেখার আমন্ত্রণ রইলো। ইতি সালমান শাহ।

১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় আত্মপ্রকাশ করেন সালমান শাহ। মাত্র চার বছরের ক্যারিয়ারে তিনি ২৭টি সিনেমায় অভিনয় করেন এবং একের পর এক হিট ছবি উপহার দেন। তার অকাল মৃত্যূ বাংলা চলচ্চিত্রের জন্য এক অপূরণীয় ক্ষতি হলেও, তার অভিনয়, ব্যক্তিত্ব ও ভক্তদের প্রতি ভালোবাসা তাকে আজও জীবন্ত করে রেখেছে কোটি মানুষের হৃদয়ে।


news@26banglatv.com


Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত