Logo
রবিবার | ১৬ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

বিএনপি ক্ষমতায় গেলে সবচেয়ে সুখী এলাকা হবে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম: ফজলুর রহমান

২৬ বাংলা টিভি   09-Nov-2025   51

Photo

বিএনপি ক্ষমতায় গেলে সবচেয়ে সুখী এলাকা হবে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম: ফজলুর রহমান


নিউজ ডেস্কঃ বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে ইটনা-মিঠামইন-অষ্টগ্রামকে বাংলাদেশের সবচেয়ে সুখী এলাকায় পরিণত করা হবে। গত শনিবার সন্ধ্যায় অষ্টগ্রাম উপজেলা পরিষদের হলরুমে উপজেলা বিএনপির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফজলুর রহমান বলেন, ‘গরিব ও মেধাবী শিক্ষার্থীদের দায়িত্ব নিতে না পারলে এমপিগিরি ছেড়ে দেব। যোগ্যতা সম্পন্ন ছেলে–মেয়েদের চাকরির ব্যবস্থা করা হবে। কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের ঋণ কোনোদিন শোধ করার নয়। সারাটা জীবন আপনারা আমার জন্য কাজ করেছেন। এখন সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করার সময়।’

সম্মেলনে সভাপতিত্ব করেন অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমদ। পরিচালনা করেন সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন। এর আগে বিকেলে অষ্টগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ‘শহীদ জিয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফজলুর রহমান।

তিনি আরও বলেন, ‘বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে ধানের শীষের মনোনয়ন দিয়েছেন। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে হাওরকে মনের মতো করে সাজানো হবে। মনোনয়ন পাওয়ার পর হাওর এলাকায় এটিই ছিল তার প্রথম জনসমাগমমূলক অনুষ্ঠান। তার আগমনকে ঘিরে সকাল থেকেই অষ্টগ্রাম পাইলট স্কুল মাঠে উপচে পড়া জনতার ভিড় জমে।

এই টুর্নামেন্টের আয়োজন করেন অষ্টগ্রাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস. এম. শাহিন ও উপজেলা যুবদলের সভাপতি আনোয়ার হোসেন।


news@26banglatv.com


Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত