Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রংপুর কুড়িগ্রাম

ফুলবাড়ী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক ৩ বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ

২৬ বাংলা টিভি   07-Nov-2025   67

Photo

ফুলবাড়ী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক ৩ বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ


কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি:

অবৈধ অনুপ্রবেশের দায়ে একই পরিবারের তিন বাংলাদেশি নারী-পুরুষকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার (৭ নভেম্বর) সকালে বিজিবি অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করে ওই তিন নারী- পুরুষকে ফুলবাড়ী থানায় সোপর্দ করেছে।

পুলিশ জানায় , উপজেলার কাশিপুর ইউনিয়নের উত্তর কাশিপুর গ্রামের মৃত আব্দুল বারেকের স্ত্রী বাহাতন বেওয়া(৪৮) তার মেয়ে একই ইউনিয়নের ঘুঘুরহাট গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী বানেছা বেগম (৩৫) ও নাতি আলী হক (১৭) দীর্ঘদিন আগে কাজের সন্ধানে ভারতের দিল্লিতে যান। সেখান থেকে সীমান্তের দালালদের মাধ্যমে চোরাই পথে ফেরত আসার সময় বৃহস্পতিবার গভীর রাতে ভারতীয় বিএসএফের হাতে আটক হন তারা। পরে 

ওই রাতেই বালাতাড়ি সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯৩২ এর ২ এসের পাশ দিয়ে ভারতীয় বিএসএফ তাদেরকে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের অধীন বালারহাট বিজিবি ক্যাম্পে হস্তান্তর করে। পরে বিজিবি বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করে শুক্রবার সকালে তাদেরকে ফুলবাড়ী থানায় সোপর্দ করে। বর্তমানে তারা ফুলবাড়ী থানা হেফাজতে রয়েছেন। 

ফুলবাড়ী থানার পুলিশ ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার জানান, শুক্রবার সকালে বিজিবি পাসপোর্ট আইনে মামলা দায়ের করে তিনজনকে থানায় সোপর্দ করেছে। তাদেরকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। 


news@26banglatv.com


Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত