Logo
সোমবার | ২৮ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা চট্টগ্রাম চট্টগ্রাম

চট্টগ্রামে বিএনপি প্রার্থীর গণসংযোগে গুলিবর্ষণ, সরোয়ার বাবলার মৃত্যু

২৬ বাংলা টিভি   05-Nov-2025   74

Photo

নিহত সরোয়ার হোসেন বাবলা। ছবিঃ সংগৃহীত


স্টাফ রিপোর্টারঃ চট্টগ্রাম-৮ (বোয়ালখালী ও চান্দগাঁও) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর নির্বাচনী গণসংযোগে অংশ নেওয়া সরোয়ার হোসেন বাবলা (৪৩) গুলিতে নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চট্টগ্রাম মহানগর পুলিশের উত্তর জোনের উপ-কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, গুলিবিদ্ধ সরোয়ার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বিকেলে নগরের হামজারবাগ এলাকায় নির্বাচনী গণসংযোগ চলাকালে এ গুলিবর্ষণের ঘটনা ঘটে। ওই সময় বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ, সরোয়ার বাবলা ও শান্ত নামের তিনজন গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সরোয়ার মারা যান।

পুলিশ জানায়, সরোয়ারের বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্র ও হত্যা মামলাসহ মোট ১৫টি মামলা রয়েছে। তবে বিএনপি বলছে, সরোয়ার তাদের দলের কেউ নন। তারা দাবি করেন, গণসংযোগে শত শত সাধারণ মানুষ অংশ নিয়েছিলেন, সরোয়ার তাদেরই একজন।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, “সরোয়ারের সঙ্গে স্থানীয় সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। আধিপত্য বিস্তারের জেরে ছোট সাজ্জাদের নির্দেশে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে।”

তিনি আরও জানান, চলতি বছরের ৩০ মার্চ নগরের বাকলিয়া অ্যাকসেস রোড এলাকায় সরোয়ারকে লক্ষ্য করে প্রাইভেটকারে গুলি চালানো হয়। সেই ঘটনায় প্রাইভেটকারে থাকা দুজন নিহত হলেও সরোয়ার সেদিন প্রাণে বেঁচে যান।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবারের ঘটনাতেও আধিপত্যের বিরোধই ছিল মূল কারণ। সাজ্জাদ গোষ্ঠীর লোকজন সরোয়ারকে লক্ষ্য করে গুলি চালালে তিনি গুরুতর আহত হন। এ সময় পাশে থাকা বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহসহ আরও দুজন গুলিবিদ্ধ হন।

গুলিবর্ষণের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।


news@26banglatv.com


Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত