Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা বাগেরহাট

রামপালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

২৬ বাংলা টিভি   04-Nov-2025   64

Photo

রামপালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত


রামপাল (বাগেরহাট) সংবাদদাতা || বাগেরহাটের রামপাল উপজেলায় খুলনা-মংলা মহাসড়কের বাবুরবাড়ি এলাকায় ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রামপাল উপজেলার রাজনগর ইউনিয়ন বিএনপির কর্মী জামির ইজাদ্দার (৫০), মিজান ব্যাপারি (৪৫) ও হরিপদ রায় (৪০)। তারা রামপালের বালুর মাঠে অনুষ্ঠিত বিএনপির এক সভা শেষে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে বাবুরবাড়ি এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাক মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনই মারা যান। খবর পেয়ে রামপাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। রামপাল থানার ওসি আতিকুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়। ট্রাকটি  জব্দ করা চেষ্টা করা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


news@26banglatv.com


Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত