Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা বাগেরহাট

তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন রামপালে ধানের শীষের প্রচার মিছিল ড. ফরিদুল ইসলাম

২৬ বাংলা টিভি   04-Nov-2025   60

Photo

তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন রামপালে ধানের শীষের প্রচার মিছিল ড. ফরিদুল ইসলাম


রামপাল (বাগেরহাট) সংবাদদাতা || আসান্ন জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে রামপালে ধানের শীষের এক প্রচার মিছিল বের করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৫ টায় উপজেলার ফয়লাহাটে এ প্রচার মিছিল বের করা হয়।

প্রচার মিছিলের নেতৃত্ব দেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। প্রচার মিছিল শেষে ফয়লাহাট বাসস্টান্ড চত্তরে প্রধান অথিতির বক্তব্য দেন, বাগেরহাট জেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক ও বাগেরহাট-২ আসনের মনোনয়ন প্রত্যাশী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশব্যাপী সংসদ সদস্য পদপ্রার্থী ঘোষণা করা হয়েছে। হাইকোর্টে আসন সংক্রান্ত বিষয়ের নিষ্পত্তির মামলা থাকায় বাগেরহাটে কোন প্রার্থীতা ঘোষণা করা হয়নি। দল যাকে মনোনয়ন দিবে আমরা সম্মিলিতভাবে তার সাথে থাকবো। তিনি নেতাকর্মীদের স্মরণ করিয়ে দেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই বিখ্যাত উক্তি 'ব্যাক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ'। সুতারং দেশের সেবায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে হবে। এ সকলের সহযোগীতা কামনা করেন। অনুষ্ঠান বিপুল সংখ্যক নেতাকর্মী পথ সভায় উপস্থিত ছিলেন।#


news@26banglatv.com


Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত