Logo
রবিবার | ২৮ জুন ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

খেলা

বিসিবির নতুন পরিচালক রুবাবা দৌলা

২৬ বাংলা টিভি   03-Nov-2025   49

Photo

বিসিবির নতুন পরিচালক রুবাবা দৌলা


স্পোর্টস ডেস্কঃ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন দেশের খ্যাতনামা কর্পোরেট ব্যক্তিত্ব রুবাবা দৌলা। বিসিবির ইতিহাসে এটি দ্বিতীয়বার কোনো নারী পরিচালক দায়িত্ব নিচ্ছেন। এর আগে ২০০৭ সালে মনোয়ারা আনিস মিনু এই পদে ছিলেন।

সোমবার (৩ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তার নিয়োগ নিশ্চিত করে।

রুবাবা দৌলা আজ (৩ নভেম্বর) থেকেই এনএসসি মনোনীত পরিচালক হিসেবে বোর্ড সভায় যোগ দেওয়ার কথা রয়েছে। তিনি সাবেক পরিচালক ইশফাক আহসানের স্থলাভিষিক্ত হচ্ছেন। এনএসসি জানায়, ইশফাক স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।

গত ৬ অক্টোবরের বিসিবি নির্বাচনের পর এনএসসি মনোনীত দুই পরিচালক ছিলেন ইশফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সল আশিক। তবে ইশফাকের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে বিতর্ক সৃষ্টি হলে তিনি পদ ছাড়েন। এরপরই তার স্থানে রুবাবা দৌলাকে মনোনীত করা হয়।

বর্তমানে রুবাবা দৌলা ওরাকল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন এবং নেপাল ও ভুটানের কার্যক্রমও তদারকি করছেন। তিনি এর আগে গ্রামীণফোন ও এয়ারটেলের উচ্চপদেও দায়িত্ব পালন করেছেন।

কর্পোরেট জীবনের পাশাপাশি খেলাধুলার প্রশাসনেও তার সক্রিয় ভূমিকা রয়েছে। ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ছিলেন এবং বর্তমানে স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের বোর্ড সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।


news@26banglatv.com


Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত