Logo
শনিবার | ১৫ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী পাবনা

পাবনায় প্রিপেইড মিটার বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

২৬ বাংলা টিভি   02-Nov-2025   63

Photo

পাবনায় প্রিপেইড মিটার বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান


পাবনা প্রতিনিধি :

পাবনায় প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম বন্ধের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন সাধারণ ভুক্তভোগীরা।

রবিবার (০২ নভেম্বর) দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধনে জেলার বিভিন্ন এলাকার বিদ্যুৎ গ্রাহকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন জাহাঙ্গীর হোসেন, মাসুদ পারভেজ, ওবায়দুল হোসেন ও জাবেদ রহমানসহ ভুক্তভোগী প্রতিনিধিরা।

বক্তারা অভিযোগ করেন, প্রিপেইড মিটার চালুর পর থেকে গ্রাহকরা নানা ভোগান্তির শিকার হচ্ছেন।

তাদের দাবি - জেলার সব প্রিপেইড মিটার সংযোগ কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে।

পূর্বের পোস্টপেইড মিটার ব্যবস্থায় ফেরার সুযোগ দিতে হবে।

অভিযোগ গ্রহণ ও সমাধানের জন্য জরুরি মনিটরিং সেল গঠন করতে হবে। বিদ্যুৎ বিল ও মিটার সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে জনমত সংগ্রহের প্রথা চালু করতে হবে।

বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণ না হলে তারা বৃহত্তর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেবেন।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।


news@26banglatv.com


Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত